1 Answers

উদ্দীপকে 'প্রবাস বন্ধু' ভ্রমণকাহিনির প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনার দিকটি প্রকাশ পেয়েছে। 

পৃথিবীর সৌন্দর্য মানুষকে বিমোহিত করে। ভৌগোলিক অবস্থানের ভিন্নতার কারণে প্রাকৃতিক সৌন্দর্যেও বিচিত্রতা লক্ষ করা যায়। এভাবে প্রকৃতির উপাদানসমূহ মানুষকে মুগ্ধ করে এবং মানুষ নিজের অনুভূতি প্রকাশ করে।

উদ্দীপকের কবিতাংশে পৃথিবীর একটি স্থানের সৌন্দর্যের বর্ণনা রয়েছে। সেখানকার সবুজ ঘাস, বিভিন্ন ধরনের গাছ, ভোরের মেঘ, নদীর জল, শঙ্খচিল ইত্যাদি প্রকৃতির অনুষঙ্গ সৌন্দর্যময়তা সৃষ্টি করেছে। এভাবে কবির অনুভূতি প্রকাশের মধ্য দিয়ে প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা উদ্দীপকে প্রকাশ পেয়েছে। 'প্রবাস বন্ধু' ভ্রমণকাহিনিতেও আবদুর রহমানের বর্ণনায় আফগানিস্তানের প্রাকৃতিক সৌন্দর্যের দিকটি প্রকাশ পেয়েছে। সে নিজের এলাকা পানশিরের সৌন্দর্য বর্ণনায় বলেছে, সেখানে শীতকালে প্রচুর বরফ পড়ে, নানা ধরনের বরফ। বাতাস বয়ে চলে। বরফের ঔজ্জ্বল্যের কারণে অনেক সময় সেদিকে তাকানো যায় না। শীতপ্রধান পানশিরে ঝিরঝিরে বৃষ্টির মতো পড়া বরফের সৌন্দর্যে মানুষ নির্বাক হয়ে যায়। 'প্রবাস বন্ধু' ভ্রমণকাহিনির প্রাকৃতিক সৌন্দর্যের দিকটিই উদ্দীপকে প্রকাশ পেয়েছে।

4 views

Related Questions