1 Answers

"উদ্দীপকে প্রতিফলিত চেতনাটিই 'প্রবাস বন্ধু' ভ্রমণকাহিনির পূর্ণ প্রতিফলন নয়।"- মন্তব্যটি যথার্থ। 

প্রকৃতির বিচিত্র সৌন্দর্য উপভোগ করার জন্যই মূলত মানুষ ভ্রমণে বের হয় এবং অজানাকে জেনে জ্ঞানের তৃষ্ণা মিটায়। প্রকৃতিপ্রেমিক মানুষ প্রকৃতির মধ্যেই নিজেকে খুঁজে নেয়। মানুষের সমস্ত সত্তাজুড়ে প্রকৃতি এক নির্মল আনন্দ নিয়ে বিরাজ করে।

উদ্দীপকে কবির স্বদেশের চমৎকার আবহাওয়া, আলো-বাতাস ও স্নিগ্ধ পরিবেশে বেড়ে ওঠার দিকটি প্রতিফলিত হয়েছে। এই বিষয়টি 'প্রবাস বন্ধু' ভ্রমণকাহিনির পানশির-এর বর্ণনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। উদ্দীপকে বাংলার ঋতুবৈচিত্র্যের দিকটি ফুটে উঠেছে। এই দেশ ভিন্ন ভিন্ন ঋতুতে ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে। এই বাংলার মাটিতেই কবির অস্তিত্ব মিশে আছে। উদ্দীপকের এই দিকটি 'প্রবাস বন্ধু' ভ্রমণকাহিনির আবদুর রহমানের জন্মভূমির সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকার দিকটিকে নির্দেশ করে। কিন্তু উদ্দীপকের স্বদেশপ্রেমের এই চেতনাটি ছাড়াও 'প্রবাস বন্ধু' ভ্রমণকাহিনিতে আরও কিছু বিষয় আছে যা উদ্দীপকে নেই।

'প্রবাস বন্ধু' ভ্রমণকাহিনিতে লেখক প্রতিবেশী দেশ আফগানিস্তানের মানুষের জীবনাচরণ, বিচিত্র খাদ্য, আতিথেয়তা, স্বদেশপ্রেম এবং দেশটির প্রকৃতি, পরিবেশ, আবহাওয়া প্রভৃতি বিষয় তুলে ধরেছেন। এর মধ্যে স্বদেশ ও স্বদেশের প্রকৃতির প্রতি আবদুর রহমানের গভীর ভালোবাসার দিকটিই উদ্দীপকে প্রতিফলিত হয়েছে। অন্য সব বিষয় উদ্দীপকে অনুপস্থিত। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

5 views

Related Questions