1 Answers

"প্রকৃতির ঝড়ো রূপ অথবা সৌন্দর্য শান্ত নিবিড় মানুষকে বাক্যহীন করতে পারে" – মন্তব্যটি যথার্থ। 

পৃথিবীর প্রাকৃতিক সৌন্দর্য সৃষ্টিকর্তার এক অপার সৃষ্টি যা মানবচিত্তে অনাবিল আনন্দ সঞ্চার করে। প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয় না এমন মানুষ নেই বললেই চলে। প্রাকৃতিক রূপবৈচিত্র্যের প্রতি মানুষের আকর্ষণ চিরন্তন। তাই সুযোগ পেলেই মানুষ প্রকৃতির মাঝে অবগাহন করতে চায়।

উদ্দীপকে প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম স্থান 'পুয়ের্তো প্রিন্সেসা ভূগর্ভস্থ নদী' সম্পর্কে বলা হয়েছে। এখানে ভূগর্ভস্থ নদীর চিত্র ফুটে উঠেছে। পাহাড়ের পেটের ভেতর দিয়ে সুড়ঙ্গের মতো নদীপথে যেতে যেতে মনে হয় যেন পাহাড় চারদিক থেকে চেপে আসছে। ভেতরের পরিবেশের নীরবতা এর সৌন্দর্যকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে। 'প্রবাস বন্ধু' ভ্রমণকাহিনিতে আবদুর রহমানও তার নিজের দেশ পানশিরের অপূর্ব বর্ণনা দিয়েছে। বরফের সৌন্দর্য, পরিবেশের উজ্জ্বলতা সবই একে একে ফুটে উঠেছে তার বর্ণনায়। শীতপ্রধান পানশিরে মেঘের মতো, পেঁজা তুলোর মতো, ঝিরঝিরে বৃষ্টির মতো বরফ পড়ার সৌন্দর্য দেখার পর মানুষ আবেগে, আবেশে, ভালো লাগায় বাক্যহীন হতে পারে।

উদ্দীপকে ভূগর্ভস্থ নদীর সৌন্দর্যের প্রভাবে সবাই নীরব হয়ে যায়। সৌন্দর্য ভাষা কেড়ে নিলেও দৃষ্টি তা অনবরত অবলোকন করতে পারে। 'প্রবাস বন্ধু' ভ্রমণকাহিনিতে পানশিরের সৌন্দর্যে মোহিত হয়ে বাক্যহীনভাবে অতি দীর্ঘ সময় একইভাবে অতিবাহিত করা সম্ভব। প্রকৃতির বিস্ময় মানুষের ওপর যে প্রভাব ফেলে তা-ই ফুটে উঠেছে উদ্দীপক ও 'প্রবাস বন্ধু' ভ্রমণকাহিনিতে।

4 views

Related Questions