1 Answers
"উদ্দীপকের বর্ণনা 'প্রবাস বন্ধু' ভ্রমণকাহিনির মূল উদ্দেশ্য স্মরণ করিয়ে দেয়।"- উভয় ক্ষেত্রেই প্রাকৃতিক দৃশ্য এবং বেড়ানোর আনন্দ প্রতিফলিত হয়েছে।
ভ্রমণে মানুষ বৈচিত্র্যময় আনন্দ উপভোগ করে। এতে জ্ঞানের ভাণ্ডারও সমৃদ্ধ হয়। মানুষ নিজেকে প্রকৃতির কাছে নিয়ে গিয়ে বাঁধাধরা কর্মজীবনের ক্লান্তি দূর করতে পারে। একঘেয়েমি থেকে অন্তত কিছু সময়ের জন্য মুক্তি পাওয়া যায়।
উদ্দীপকে সিলেটের বিছানাকান্দির নৈসর্গিক দৃশ্যের বর্ণনা করা হয়েছে। নীল আকাশ আর থরে থরে পাথর বিছানো বিছানাকান্দি দেখে মনে হয় প্রকৃতি যেন তার নিজের হাতে সৌন্দর্যের ডালি সাজিয়েছে। দূরে দিগন্তবিস্তৃত সবুজ পাহাড়ের হাতছানি। স্বচ্ছ জলধারার মধ্যে পাথরের মায়াজাল। 'প্রবাস বন্ধু' ভ্রমণকাহিনিতেও প্রকৃতির হৃদয়গ্রাহী বর্ণনা রয়েছে। লেখক উত্তর আফগানিস্তানের প্রকৃতির বর্ণনায় আবদুর রহমানের জবানিতে বলেছেন- শীতকালে সে কী বরফ পড়ে! মাঠ, পথ, পাহাড়, নদী, গাছপালা সব ঢেকে যায়। খেতখামারের কাজ বন্ধ। বাইরে বরফ পড়ছে। বরফ পড়ছে দুদিন, তিন দিন, পাঁচ। দিন, সাত দিন ধরে। একদিন সকালে ঘুম ভাঙলে দেখা যায় বরফ পড়া বন্ধ হয়ে গিয়েছে। সূর্য উঠেছে- সাদা বরফের উপর সে রোশনির দিকে চোখ মেলে তাকানো যায় না। এভাবে 'প্রবাস বন্ধু' রচনার মূল উদ্দেশ্য অর্থাৎ এই প্রাকৃতিক দৃশ্যকে স্মরণ করিয়ে দেয় উদ্দীপকটি। বিকথা