1 Answers
সাকির উক্তিটি শরিয়তসম্মত নয়। কারণ হাদিসের অনুসরণের জন্য আল্লাহ তায়ালা আল-কুরআনে নির্দেশ প্রদান করেছেন।
আল্লাহ বলেন - وَمَا أَتْكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَكُمْ عَنْهُ فَانْتَهُوا
অর্থ : "রাসুল তোমাদের যা দেন, তা তোমরা গ্রহণ কর এবং যা নিষেধ করেন তা থেকে বিরত থাক।" (সূরা আল-হাশর: ৭) আল- কুরআনের সকল আদেশ-নিষেধ অত্যন্ত সংক্ষিপ্ত বা ইঙ্গিত মাত্র। কিন্তু হাদিসই হচ্ছে তার প্রকৃত ব্যাখ্যা-বিশ্লেষণ। শরিয়তের পূর্ণাঙ্গ অনুসরণের জন্য সাকিকে অবশ্যই কুরআন, সুন্নাহ, ইজমা ও কিয়াসের পূর্ণ অনুসরণ করতে হবে। নচেৎ সে কখনো প্রকৃত মুমিন হতে পারবে না। পবিত্র হাদিস, ইজমা ও কিয়াস না মানলে প্রকারান্তরে পবিত্র কুরআনকে অমান্য করা হয়। কেননা উক্ত বিষয়গুলো কুরআনের নির্দেশের আলোকে গঠিত। তাই সাকির বক্তব্য সঠিক নয়।