1 Answers
অনুচ্ছেদটি পাঠ করে আমরা জানতে পারি, পাহাড়-পর্বত, ঝরনাধারা ও সমুদ্রের মনোরম দৃশ্যাবলি দেখে শাফী মুগ্ধ হয়ে বলে 'আলহামদুলিল্লাহ'! এসবই আল্লাহর সৃষ্টি। পক্ষান্তরে, কাফী দ্বিমত পোষণ করে বলেছে, এগুলো প্রাকৃতিকভাবেই সৃষ্টি হয়েছে। অর্থাৎ শাফী আল্লাহতে বিশ্বাস করলেও কাফী আল্লাহতে বিশ্বাস করে না। এ অতএব, কাফীর মন্তব্যের মাধ্যমে কুফরি মনোভাব প্রকাশ পেয়েছে এবং সে তার মনোভাবের কারণে কাফির হিসেবে গণ্য হবে।
কাফী আল্লাহর অস্তিত্ব অস্বীকার করায় সে গুনাহগার। তার উচিত লজ্জা ও অনুশোচনার সাথে তাওবা করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ না করার সংকল্প করা।
4 views
Answered