1 Answers
নোমান সাহেব একজন ধনী লোক। কিন্তু তিনি নিয়মিত যাকাত আদায় করেন না। তিনি মনে করেন, যাকাত আদায় করলে সম্পদ কমে যাবে। কিন্তু নোমান সাহেবের এ ধারণা সঠিক নয়। যাকাত দিলে সম্পদ কমে না। বরং সম্পদ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যাকাত প্রদানের ফলে সম্পদ কোথাও পুঞ্জীভূত হয়ে থাকতে পারে না, অগণিত মানুষের হাতে অর্থ পৌঁছে। ফলে মানুষের ক্রয়ক্ষমতা বাড়ে, বাজারের চাহিদা বাড়লে উৎপাদন বাড়ে, উৎপাদন বাড়লে কর্মসংস্থান বৃদ্ধি পায়। ফলে বেকারত্ব দূর এবং অর্থনৈতিক সমৃদ্ধি ও প্রবৃদ্ধি ঘটে। অতএব আমরা বলতে পারি, যাকাত দিলে বাহ্যত সম্পদ কমলেও বাস্তবে সম্পদ কমে না বরং সম্পদ পবিত্র হয় ও বৃদ্ধি পায়। আল্লাহ পাক সম্পদে বরকত দান করেন।
5 views
Answered