1 Answers

উদ্দীপকের চরিত্র চাকরিজীবী হাসান সাহেবের কর্মকান্ড মুনাফিকের চরিত্রের বহিঃপ্রকাশ। ইসলামি শরিয়তে মুনাফিকের কর্মকান্ডের পরিণাম সম্পর্কে সুস্পষ্ট ঘোষণা এসেছে। নিচে এ সম্পর্কে বিশ্লেষণধর্মী আলোচনা লিপিবদ্ধ করা হলো-

১. নিফাক জঘন্যতম পাপ। মুনাফিকের অন্তরে অবিশ্বাস ও অবাধ্যতা লুকিয়ে থাকে, তাই তারাও কাফির। কাফিরদের শাস্তি প্রসঙ্গে আল্লাহ পাক বলেন, "যারা অবিশ্বাস করবে এবং আমার নির্দেশগুলো মিথ্যা জানবে, তারাই জাহান্নামি। সেখানে তারা চিরকাল থাকবে।" (সূরা আল-বাকারা: ৩৯)

২. কুরআন মজিদে মুনাফিকদের মিথ্যাবাদী বলে আখ্যায়িত করা হয়েছে। তাদের অপকীর্তির উল্লেখ করে একটি পূর্ণাঙ্গ সূরা অবতীর্ণ হয়েছে।

৩. মুনাফিকরা কাফির অপেক্ষা মারাত্মক ক্ষতিকর। ইসলাম ও মুসলিমদের জন্য তারা কাফির অপেক্ষা মারাত্মক শত্রু। 

৪. পরকালে মুনাফিকদের ভীষণ শাস্তির বর্ণনা করে আল্লাহ পাক বলেন, "নিশ্চয়ই মুনাফিকদের স্থান জাহান্নামের নিম্নতম স্তরে।” (সূরা আন-নিসা: ১৪৫)

৫. মুনাফিকরা দ্বিমুখী নীতিবিশিষ্ট। দ্বিমুখী নীতিবিশিষ্ট মানুষের কোনো মানমর্যাদা থাকে না। কেউ তাদের বিশ্বাস করে না। এ কারণে প্রতারক, মিথ্যাবাদী, মুনাফিক পার্থিব জীবনেও বিভিন্ন ক্ষেত্রে করুণ পরিণতির সম্মুখীন হয়।

4 views

Related Questions