1 Answers

ইসলাম সাহেবের বক্তব্য হলো- আল্লাহ তায়ালা ব্যতীত কারও কাছে প্রার্থনা করা ইসলামের পরিপন্থি। তার এ বক্তব্য যথার্থ। শিরক )الشَّرْكَ( শব্দের অর্থ অংশীদার সাব্যস্ত করা, একাধিক স্রষ্টা বা উপাস্যে বিশ্বাস করা। ইসলামি পরিভাষায় মহান আল্লাহর সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শরিক করা কিংবা তাঁর সমতুল্য মনে করাকে শিরক বলা হয়। চারভাবে আল্লাহ তায়ালার সাথে শিরক হতে পারে।

১. আল্লাহ তায়ালার সত্তা ও অস্তিত্বে শিরক করা। 

২. আল্লাহ তায়ালার গুণাবলিতে শিরক করা। 

৩. আল্লাহ ছাড়া অন্য কাউকে সাহায্যকারী মনে করা এবং তার কাছে সাহায্য প্রার্থনা করা। যেটি আমান সাহেব করেছেন। 

৪. মৃত ব্যক্তি সাহায্য করার ক্ষমতা রাখে না। একমাত্র আল্লাহই সাহায্যকারী।

অতএব বলা যায়, ইসলাম সাহেবের বক্তব্যটি শরিয়তের আলোকে যথার্থ।

6 views

Related Questions