1 Answers

উদ্দীপকে 'জামান সাহেব বলেন, এ ভাষণটি তথা ৭ মার্চের ভাষণটি ছিল আমাদের স্বাধীনতার দিকনির্দেশক। জামান সাহেবের বক্তব্যটি যথার্থ।

৭ মার্চ ১৯৭১ সালের ঐতিহাসিক ভাষণ ছিল বাঙালির ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা। এ ভাষণে পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর শাসন- শোষণ, বঞ্চনার ইতিহাস, নির্বাচন পরবর্তী প্রতারণা ও বাঙালির রাজনৈতিক ইতিহাস তুলে ধরেন বঙ্গবন্ধু। "প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোল। আমাদের যা কিছু আছে তা নিয়েই শত্রুর মোকাবিলা করতে হবে”- এ বক্তব্যের মধ্য দিয়েই স্বাধীনতার ডার্ক দেওয়া হয়। "রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ” বলার মধ্য দিয়ে বাঙালি জাতির গন্তব্য নির্ধারিত হয়ে যায়। বাঙালি জাতি মুক্তিযুদ্ধের প্রস্তুতি নিতে থাকে। পরবর্তী করণীয় ও দিকনির্দেশনা এ ভাষণেই বলে দেওয়া হয়েছিল। এ ভাষণে বঙ্গবন্ধু প্রতিরোধ সংগ্রাম, যুদ্ধের কলাকৌশল ও শত্রুর মোকাবিলার উপায়ও বলে দেন। অতঃপর ২৫ মার্চ পাকিস্তানি বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর আক্রমণ চালালে বাঙালিরা আক্রমণের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। ৭ মার্চের নির্দেশনা অনুযায়ী প্রতিরোধ করে পাল্টা আক্রমণ চালায়। ৭ মার্চের ঘোষিত কর্মসূচি এবং আহ্বানের প্রতি সাড়া দিয়ে যে মুক্তিযুদ্ধের সূচনা হয়, তা আমাদের স্বাধীনতা এনে দেয়।

5 views

Related Questions