1 Answers

উদ্দীপকের চরিত্র শাহেদ নিজেকে হাজি হিসেবে পরিচিত। করতে প্রতি বছর হজ পালন করেন। এলাকার ইমাম সাহেব শাহেদ সাহেবের এ মানসিকতার পরিবর্তনে পরামর্শ দেন।

আমরা জানি, হজ ইসলামের পঞ্চম রুকন। হজ ঐ সমস্ত ধনী মুসলমানদের ওপর ফরজ, যাঁরা পবিত্র মক্কায় যাতায়াত ও হজক্রিয়া সম্পাদন করার মতো আর্থিক ও দৈহিক সংগতি রাখেন। কুরআনুল কারিমে হজ সম্পর্কিত একটি পূর্ণ সূরাই নাজিল হয়েছে। এছাড়াও কুরআনের অন্যান্য জায়গাতেও হজ সম্পর্কিত অনেক আয়াত নাজিল হয়েছে। আল্লাহ তায়ালা বলেন, "আল্লাহর উদ্দেশে বায়তুল্লাহ শরিফে হজ পালন করা মানুষের ওপর অবশ্য কর্তব্য; মানুষের মধ্যে যাদের সেখানে যাওয়ার সামর্থ্য আছে।" (সূরা আলে-ইমরান: ৯৭)

আমরা যেকোনো ইবাদত করি মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি। লাভের আশায়। আর আমরা ইবাদত করি রাসুল (স.)-এর দেখানো পথে বা আল্লাহর নির্দেশিত পন্থায়। কিন্তু সে ইবাদত যদি হয় লোক দেখানো কিংবা পার্থিব স্বার্থসিদ্ধির জন্য তাহলে তা কবুল তো হবেই না, বরং এর দ্বারা গুনাহগার হতে হবে এবং এর পরিণাম হবে জাহান্নামের কঠিন শাস্তি। কাজেই জনাব শাহেদ সাহেব যে নিজেকে হাজি হিসেবে পরিচিত করতে প্রতিবছর হজব্রত করেন, তা দ্বারা নেকি অর্জনের পরিবর্তে গুনাহ অর্জিত হবে। ফলে তাকে জাহান্নমের শাস্তি ভোগ করতে হবে।

4 views

Related Questions