1 Answers

উদ্দীপক ও 'মমতাদি' গল্পের গৃহকর্ত্রীদ্বয় দুই ভিন্ন মানসিকতার অধিকারী- মন্তব্যটি যথার্থ। 

এই পৃথিবীর সব মানুষই সমান। উঁচু-নিচু, ধনী-দরিদ্রের বিভেদ টেনে মানুষে মানুষে পার্থক্য করা উ নয়। সমাজের কিছু মানুষ এই বিভেদ রেখা টেনে সমাজের সাধারণ মানুষকে কষ্ট দেয়।

মমতাদি' গল্পে মমতাদির গৃহকর্ত্রী অত্যন্ত মানবিক। তিনি বাড়ির কাজের লোক মমতাদির সঙ্গে মানবিক আচরণ করেছেন। তাকে মানুষ হিসেবে মর্যাদা দিয়েছেন। তার প্রতি তিনি আন্তরিক ও সহৃদয়। গৃহকর্ত্রী হয়েও মমতাদির আত্মমর্যাদা সমুন্নত রাখেন। মমতাদির সুবিধা-অসুবিধার কথা চিন্তা করেন। অন্যদিকে উদ্দীপকের আকলিমার গৃহকত্রী অত্যন্ত অমানবিক। নিষ্ঠার সঙ্গে কাজ করলেও সে আকলিমার প্রতি মানবিক নয়। সামান্য ভুলের জন্য তাকে বকাঝকা করে। চায়ের কাপ পড়ে ভেঙে যাওয়ার জন্য আকলিমাকে মারধর পর্যন্ত করে এবং চাকরি থেকে বের করে দেয়।

'মমতাদি' গল্পের গৃহকর্ত্রীর মধ্যে কাজের লোকের প্রতি সৌহার্দপূর্ণ আচরণ ও মানবিকতা প্রকাশ পেয়েছে। অন্যদিকে উদ্দীপকের গৃহকর্ত্রীর মধ্যে অমানবিক আচরণের বহিঃপ্রকাশ ঘটেছে। তাই বলা যায় যে, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

5 views

Related Questions