1 Answers

"উদ্দীপকের ভাবার্থে 'মমতাদি' গল্পের ভিন্নরূপ প্রতিফলিত হয়েছে"- মন্তব্যটি যথার্থ। 

আমাদের সমাজে গৃহকর্মীরা নানাভাবে নির্যাতনের শিকার হয়। মানুষ হিসেবে নিজেদের অধিকারটুকু তারা পায় না। সবার উচিত গৃহকর্মীদের প্রতি সহানুভূতিপূর্ণ আচরণ করা।

'মমতাদি' গল্পে গৃহকর্মীর প্রতি মানবিক আচরণের দিকটি প্রকাশ পেয়েছে। স্কুলপড়ুয়া ছেলেটির বাড়িতে মমতাদি নামের গৃহকর্মী এলে সে অনেক আনন্দিত হয়। মমতাদিকে সে নিজেদের বাড়ির একজন বলেই মনে করেছে। মমতাদি নিজে যেমন আদর ও সম্মান পেয়েছে, তেমনিভাবে সেই পরিবারের প্রতি স্নেহ ও ভালোবাসা প্রদর্শনে মমতাদি দ্বিধা করেনি। প্রকৃতপক্ষে গৃহকর্মীর প্রতি সৌহার্দপূর্ণ সম্পর্ক স্থাপন করার বিষয়টিই গল্পে প্রকাশ পেয়েছে। কিন্তু উদ্দীপকের ভাবার্থে 'মমতাদি' গল্পের ভিন্ন রূপ প্রতিফলিত হয়েছে। উদ্দীপকের গৃহকর্মী আদুরির প্রতি অত্যাচারের দিকটি প্রকাশ পেয়েছে। আদুরি ঢাকার একটি বাড়িতে গৃহকর্মীর কাজ করে। সেখানে তাকে নানাভাবে নির্যাতনের শিকার হতে হয়। সেই বাড়ির মেয়েটি তাকে মারে, ব্লেড দিয়ে কেটে দেয়।

উদ্দীপকের গৃহকর্মী আদুরি তার গৃহকর্ত্রীর কাছ থেকে ভালো ব্যবহার পায়নি, পেয়েছে অত্যাচার ও নির্যাতন। কিন্তু স্কুলপড়ুয়া ছেলেটির বাড়িতে কাজ করতে আসা 'মমতাদি' গল্পের মমতাদি সহমর্মিতাপূর্ণ আচরণ পেয়েছে ছেলেটি ও তার মায়ের কাছ থেকে। এই দৃষ্টিকোণ থেকে বলা যায়, উদ্দীপকের ভাবার্থে 'মমতাদি' গল্পের ভিন্নরূপ প্রতিফলিত হয়েছে। সুতরাং প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

5 views

Related Questions