1 Answers

উদ্দীপকে শাহেদের গণিতবিদ হওয়ার পিছনে যার অনুপ্রেরণা কাজ করেছে, তিনি হচ্ছেন গণিতের জনক মুহাম্মদ ইবনে মুসা আল-খাওয়ারেযমি। গণিতশাস্ত্রে তার অবদান অপরিসীম। তিনি গণিতশাস্ত্রের সর্বাধিক প্রসিদ্ধ ব্যক্তি। তাঁকে গণিতশাস্ত্রের 'জনক' বলা হয়। বীজগণিতের আবিষ্কারক হলেন তিনি। বীজগণিত সম্পর্কিত 'আল-জেবরা' গ্রন্থখানি খুব খ্যাতি লাভ করেছে। এ গ্রন্থে আট শতাধিক উদাহরণ সন্নিবেশিত করেন। সমীকরণের সমাধান করার ছয়টি নিয়ম তিনি আবিষ্কার করেন। এটি দ্বাদশ শতাব্দীতে ল্যাটিন ভাষায় অনূদিত হয়ে ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলোতে পঠিত হতো। 'কিতাবুল হিসাব আল আদাদ আল হিন্দী' তার পাটিগণিত বিষয়ক গ্রন্থ। তাঁর গণিতশাস্ত্র দ্বারা উমর খৈয়াম, নিওনার্ডো, ফিরোনাসসি এবং মাস্টার জ্যাকবসহ আরও অনেকেই প্রভাবান্বিত হয়েছেন।

সুতরাং বলা যায়, গণিতশাস্ত্রে আল-খাওয়ারেযমির অবদান অপরিসীম। তিনি গণিত বিষয়ে অসংখ্য বই রচনা করেন।

4 views

Related Questions