1 Answers

উদ্দীপকে আলোচিত মনীষী হলেন হযরত খাদিজা (রা.)। পৃথিবীতে যে কয়জন মহিলা' স্বনামধন্য তাদের মধ্যে খাদিজা (রা.) একজন। তাদের ন্যায় মহীয়সী নারীরা পৃথিবীকে ধন্য করেছে।

হযরত মুহাম্মদ (স.)-এর সাথে বিবাহ হওয়ার পূর্বে তাঁর আরও ২টি বিবাহ হয়েছিল। সন্তানও ছিল। এরপরও তিনি মুহাম্মদ (স.)-কে বিবাহ করলেন কেন? এর কারণ হচ্ছে, তিনি তাঁর কর্মচারীর মুখে হযরত মুহাম্মদ (স.)-এর গুণাবলি শুনে অত্যন্ত খুশি হন। মনে মনে চিন্তা করেন এ ধরনের একজন লোককে স্বামী হিসেবে পেলে ভালো সঙ্গী পাওয়া যাবে এবং ব্যবসায় দেখাশুনা করার বিশ্বস্ত একজন অভিভাবক মিলবে। তাই তিনি হযরত মুহাম্মদ (স.)-কে স্বামী হিসেবে গ্রহণ করেন। বিবাহ হওয়ার পর তাঁর সব ধনসম্পদ স্বামীর কদমে অর্পণ করেন। নবিজি এ সম্পদ ইসলাম প্রচার ও প্রসারের কাজে ব্যয় করেন। এ সমস্ত কারণে নবিজি ও আল্লাহ তায়ালা খাদিজা (রা.)-কে- বেশ পছন্দ করতেন। নবিজি বলেছেন, খাদিজা তোমার জন্য আল্লাহপাক বেহেশতে একটি ঘর বানিয়েছেন এবং তোমার্কে সালাম দিয়েছে। নবিজি খাদিজার প্রতি খুব সন্তুষ্ট ছিলেন। যতদিন খাদিজা জীবিত ছিলেন তিনি আর কোনো বিবাহ করেননি। কাজেই নারী জাতির জন্য খাদিজা (রা.) আদর্শ।

5 views

Related Questions