1 Answers
'যে জাতির জ্ঞানের ভাণ্ডার শূন্য, সে জাতির ধনের ভাঁড়েও ভবানী'- উক্তিটি দ্বারা বোঝানো হয়েছে জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ না করে কোনো জাতির সার্বিক উন্নতি সম্ভব নয়।
শিল্প-সাহিত্য, জ্ঞান-বিজ্ঞানের শাখায় বিচরণ না করে শুধু অর্থনৈতিক ক্ষেত্রে মনোনিবেশ করে একটি জাতির সার্বিক উন্নতি সাধিত হয় না। অর্থনৈতিক বিষয়টির চেয়েও জাতীয় উন্নতিতে শিল্প-সাহিত্য ও জ্ঞান-বিজ্ঞানের চর্চার বিষয়টি প্রধান। কারণ জ্ঞানের সার্থক বিস্তারের উপরই ধনের বিস্তার নির্ভর করে। জ্ঞানসম্পন্ন আধুনিক ব্যক্তিদের দিক-নির্দেশনার আলোকেই একটি জাতির অর্থনীতির চাকা সচলভাবে ঘুরতে পারে। তাই জাতির ধনের ভাণ্ডার সমৃদ্ধ করতে জ্ঞানের চর্চার ওপর গুরুত্বারোপের বিষয়টিই প্রশ্নোক্ত উক্তিটি দ্বারা বোঝানো হয়েছে।
19 views
Answered