1 Answers
জ্ঞান-সাধনায় হযরত আলি (রা.)-এর অসাধারণ ব্যুৎপত্তির প্রেক্ষিতে বলা হয়, আমি জ্ঞানের শহর অর্থাৎ মহানবি (স.) জ্ঞানের শহর এবং আলি উহার দরজা।
হযরত আলি (রা.) অসাধারণ মেধার অধিকারী ছিলেন। ছোটবেলা থেকেই তিনি ছিলেন জ্ঞানতাপস ও জ্ঞানসাধক। তিনি সর্বদা জ্ঞানচর্চা করতেন। হাদিস, তাফসির, 'আরবি সাহিত্য ও আরবি ব্যাকরণে তিনি তাঁর যুগের সেরা ব্যক্তিত্ব ছিলেন। কথিত আছে, "হযরত মুহাম্মদ (স.) হলেন জ্ঞানের শহর, আর আলি হলেন তার দরজা।” তাঁর রচিত 'দিওয়ানে আলি' নামক কাব্যগ্রন্থটি আরবি সাহিত্যের অমূল্য সম্পদ। আমরাও সর্বদা হযরত আলি (রা.)-এর মতো জ্ঞান সাধনা করব।
5 views
Answered