1 Answers

প্রশ্নোক্ত কথাটি গল্পকথকের মা মমতাদিকে সতর্ক করে দিতে গিয়ে বলেছেন। 

'মমতাদি' গল্পে গল্পকথকের পরিবারের সবাই মমতাদিকে তাদের একজন হিসেবেই ভাবত। এই বিষয়টি বুঝতে পেরে মমতাদিও গল্পকথককে নিজের ছোট ভাইয়ের মতোই স্নেহ করেছে। গল্পকথকের মায়ের মতে গল্পকথক বেশি কথা বলে। সে ছিল চঞ্চল প্রকৃতির। সে মমতাদির আদর পাওয়ার লোভে তাকে নানা প্রশ্ন করত এবং ঘনিষ্ঠ হতে চাইত। তাই তার মা মমতাদিকে সতর্ক করে বলেছেন তাকে বেশি আশকারা না দিতে। বেশি আশকারা দিলে তাকে হয়তো আরও বেশি জ্বালাতন করবে।

7 views

Related Questions