1 Answers
"আঁধারের সাথে যুঝিয়া তাহার ফুরায়ে এসেছে তেল।"- পঙ্ক্তিটি দ্বারা কবি রুগ্ধ পরিবেশে এক অসহায় পল্লিজননীর মনে অসুস্থ পুত্রের মৃত্যু-শঙ্কাকে বুঝিয়েছেন।
দরিদ্র পল্লিমায়ের কাছে সন্তানের অসুখের দিনগুলো নিদারুণ যন্ত্রণার। দারিদ্র্যে নিষ্পেষিত পল্লিজননী রুগ্ধ পুত্রের শিয়রে বসে রাত জাগে এবং নানা রকম অশুভ চিন্তায় আচ্ছন্ন হয়। 'বালাই বালাই' বলে তার আশঙ্কা দূর করার চেষ্টা করে। কবি কবিতাটির আলোচ্য পঙ্ক্তিটি দ্বারা দরিদ্র জননীদের এই শঙ্কাকেই রূপায়িত করার চেষ্টা করেছেন।
7 views
Answered