1 Answers
আখিরাতের প্রতি ইমান রাখা ইসলামের মৌলিক আকিদাসমূহের অন্যতম। ইসলামের যাবতীয় বিধিবিধান ও আদর্শের ওপর নিজেকে সুদৃঢ় রাখার জন্য আখিরাতের ওপর বিশ্বাস রাখা অপরিহার্য। কারণ মৃত্যুর পর আরেকটি জীবন শুরু হবে এবং সে জীবনে পুরস্কার কিংবা তিরস্কার, সফলতা কিংবা ব্যর্থতা দুনিয়াবি • কাজকর্মের ওপর নির্ভরশীল। এ বিশ্বাস মানুষকে ইহকালে সত্যের অনুসরণ করার প্রেরণা যোগায়। কাজেই তাওহিদ, রিসালাতে বিশ্বাস যথাযথভাবে রাখার প্রয়োজনেও আখিরাতের প্রতি বিশ্বাস রাখা একান্ত আবশ্যক।
5 views
Answered