1 Answers

আমরা অপ্রত্যাশিতভাবে ঘটে যাওয়া যেসব ঘটনার কারণ নির্ণয় করতে পারি না সেসব ঘটনাকেই 'আকস্মিক' বলে নির্দেশ করি। কার্যকারণ নীতি সম্পর্কে বিজ্ঞানসম্মত জ্ঞানের অভাবই হলো আকস্মিকতার কারণ। এই বিশ্ব প্রকৃতিতে রয়েছে বিভিন্ন ঘটনার সমাবেশ, এসব ঘটনার বহুমুখিতা এবং বিশালত্ব আমাদের বিভ্রান্ত করে তোলে। তাই প্রকৃতির এসব জটিল ঘটনার প্রত্যেকটির যথার্থ কারণ নির্ণয় করা আমাদের সম্ভব হয় না। ফলে এ ধরনের অপ্রত্যাশিত জটিল ঘটনাকে অনেক সময় 'দৈবক্রমে' বা 'অতিপ্রাকৃত কারণে' ঘটছে বলেও আমরা বিশ্বাস করি। তাহলে দেখা যাচ্ছে, 'যেসব ঘটনার আমরা কোনো কারণ নির্ণয় করতে পারি না, সেসব ঘটনাই হচ্ছে আকস্মিক ঘটনা। সুতরাং বলা যায়, কারণ সম্পর্কে অজ্ঞতাই হলো আকস্মিকতা।

6 views

Related Questions