1 Answers
ইসলামের দৃষ্টিতে জয়নালের কাজের পরিণাম জাহান্নাম। তার কাজগুলো মুনাফিকির অন্তর্ভুক্ত। আর মুনাফিকদের ভীষণ শাস্তির কথা বলতে গিয়ে আল্লাহ বলেন-
إِنَّ الْمُنفِقِينَ فِي الدَّرْكِ الْأَسْفَلِ مِنَ النَّارِ .
অর্থ : “নিশ্চয়ই মুনাফিকদের স্থান জাহান্নামের নিম্নতম স্থানে।" (সূরা আন-নিসা: ১৪৫)
জয়নাল মিথ্যার আশ্রয় নিয়ে বহু মানুষকে ধোঁকা দিয়েছে। সে মানুষের অর্থনৈতিক ক্ষতিসাধন করে নিজ স্বার্থসিদ্ধি করে। সমাজে জয়নালের কোনো গ্রহণযোগ্যতা নেইস অর্থাৎ এ ধরনের লোকদের ইহকালে যেমন মানমর্যাদা নেই, তেমনি পরকালেও কোনো শান্তি নেই বরং জাহান্নামের কঠিন কষ্টে তাকে নিমজ্জিত হতে হবে।
প্রকৃতপক্ষে কপট লোকদের পরিণাম ক্ষতিগ্রস্ত ও শাস্তি ভোগকারীদের অন্তর্ভুক্ত হওয়া।
5 views
Answered