1 Answers

আবু হানিফের কর্মকাণ্ডে ইসলামে মালিক-শ্রমিকের সম্পর্কের প্রভাব পরিলক্ষিত হয়েছে। ইসলাম অধীনস্থ লোকদের সাথে উত্তম ব্যবহার করতে নির্দেশ দিয়ে আল্লাহ বলেন, “তোমরা পিতা-মাতা, আত্মীয়স্বজন, ইয়াতিম ও মিসকিনদের সাথে ভালো আচরণ কর এবং নিকট-প্রতিবেশী, দূর-প্রতিবেশী, সঙ্গী-সাথি, মুসাফির ও তোমাদের অধীনস্থ যেসব দাস-দাসী (শ্রমিক) রয়েছে তাদের প্রতিও সদয় হও।” (সূরা আন-নিসা: ৩৬)

মালিক ও শ্রমিকের মাঝে এক চমৎকার দৃষ্টান্ত আমরা হযরত আনাস (রা)-এর জীবন থেকে পাই। তিনি বলেন, "আমি দশ বছর যাবত রাসুলুল্লাহ (স.)-এর খেদমত করেছি। তিনি আমার সম্পর্কে কখনো উহ! শব্দ বলেননি এবং কখনো বলেননি, এটা করোনি কেন? এটা করেছ কেন? আমার বহু কাজ তিনি নিজ হাতে করে দিতেন।” (বুখারি)

উদ্দীপকের আবু হানিফ তার সাংসারিক কাজে তার নিয়োজিত শ্রমিক রাফসানের সাহায্য করার মাধ্যমে ইসলামে মালিক-শ্রমিক সম্পর্কের সুন্দর দৃষ্টান্ত স্থাপন করেছেন।

খাওয়া পরা থেকে আরম্ভ করে সকল কাজে মালিক-শ্রমিকের মাঝে কোনো বৈষম্য ইসলাম অনুমোদন করে না। শ্রমিকের মর্যাদা ও অধিকার সম্পর্কে হযরত মুহাম্মদ (স.) বলেছেন, "তারা (যারা তোমাদের কাজ করে) তোমাদের ভাই, আল্লাহ তাদেরকে তোমাদের অধীনস্থ করে দিয়েছেন। সে (মালিক) যা খায় তার অধীনস্থদেরও যেন তা খাওয়ায়। সে (মালিক) যা পরে তাদেরকে যেন তা পরতে দেয়। আর তাকে এমন কর্মভার দেবে না যা তার ক্ষমতার বাইরে। এমন কাজ (ক্ষমতার বাইরে) হলে তাকে (শ্রমিককে) যেন সাহায্য করে।" (বুখারি ও মুসলিম)

5 views

Related Questions