1 Answers

কৃতী শিক্ষার্থী ইমতিয়াজ চিকিৎসাবিজ্ঞানী হতে চায়। এক্ষেত্রে সে বিশ্ববিখ্যাত মুসলিম চিকিৎসাবিজ্ঞানী ইবনে সিনাকে অনুসরণ করতে চায়। ইমতিয়াজের মেডিকেলে ভর্তির এ উদ্দেশ্যটি প্রশংসনীয় বলে প্রশ্নে উল্লেখ করা হয়েছে।

ইবনে সিনা বুখারার নিকটবর্তী আফশানা নামক গ্রামে ৯৮০ খ্রি. জন্মগ্রহণ করেন। দশ বছর বয়সে পবিত্র কুরআন হিফজ করেন। তিনি দার্শনিক, চিকিৎসক, গণিতজ্ঞ, জ্যোতির্বিদ এবং মুসলিম জগতের একজন বিখ্যাত বিজ্ঞানী ও সর্ববিদ্যায় পারদর্শী ছিলেন। চিকিৎসায় তাঁর অসাধারণ অবদানের জন্য তাঁকে আধুনিক চিকিৎসাশাস্ত্র ও চিকিৎসা প্রণালি এবং শল্যচিকিৎসার দিশারি মনে করা হয়। তাঁর রচিত অসংখ্য গ্রন্থ রয়েছে। তবে চিকিৎসাশাস্ত্রে 'আল-কানুন ফিত- তিবব' একটি অমর গ্রন্থ। ড. ওসলার এ গ্রন্থটিকে চিকিৎসাশাস্ত্রের বাইবেল বলে উল্লেখ করেন। চিকিৎসাশাস্ত্রে এর সমপর্যায়ের কোনো গ্রন্থ আজও দেখা যায় না। আধুনিক বিশ্বেও তাঁর গ্রন্থটি বিভিন্ন ভাষায় অনুবাদ করে চিকিৎসাবিজ্ঞানের পাঠদান করা হচ্ছে। চিকিৎসা সম্বন্ধীয় যাবতীয় তথ্যের আশ্চর্য রকম সমাবেশ থাকার কারণে গ্রন্থটিকে চিকিৎসাশাস্ত্রের বৃহৎ সংগ্রহ বলা চলে।

আমরা জানি, ইসলাম জ্ঞান-বিজ্ঞান ও মানবকল্যাণের ধর্ম। মানবকল্যাণ সাধনই ইসলামের মূলমন্ত্র। আর্ত, দুস্থের সেবায়, অভাবীর সাহায্যে এবং কল্যাণকর কাজের প্রতি ইসলামে তাগিদ দেওয়া হয়েছে। এ বিচারে ইমতিয়াজের মেডিকেলে ভর্তির উদ্দেশ্য সত্যিই প্রশংসনীয়। কারণ একজন ডাক্তার চিকিৎসাসেবা প্রদানের মাধ্যমে মানবকল্যাণ সাধন করে থাকেন।

5 views

Related Questions