1 Answers
উদ্দীপকে উল্লিখিত ইমতিয়াজ ইসলামি নামধারী একটি সংগঠনের সদস্যদের সাথে মিলিত হয়ে বিভিন্ন নাশকতামূলক অপকর্ম ও নিরীহ মানুষ হত্যার মতো জঘন্য কাজ করায় সে সন্ত্রাসী ও খুনিতে রূপান্তরিত হয়েছে। তার এসব অপরাধের পরিণতি সামাজিক দিক দিয়ে যেমন সকলের ঘৃণার তেমনি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে জঘন্যতম ও পাপাচারমূলক কাজ।
ইসলাম জিহাদের মাধ্যমে মুসলমানদের রক্তপাত করতে শেখায় নি। বরং ইসলাম যে জিহাদের কথা বলে তাতে রক্তপাত নয়, বরং মানবতার দিকই বেশি। মুসলমানদের কোনো জিহাদেই নিরপরাধ সাধারণ লোকজনের কোনো ক্ষতি হয়নি। রাসুল (স.)-এর জীবদ্দশায় তিনি প্রায় একশতের কাছাকাছি জিহাদে (যুদ্ধে) প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণ করেছেন। সবগুলো জিহাদ মিলিয়ে উভয়পক্ষে পাঁচশতের কম লোকের প্রাণহানির ঘটনা ঘটেছে বলে ইতিহাস সাক্ষ্য দেয়।
বর্তমান যুগে জিহাদের নামে যেভাবে বোমাবাজি, জঙ্গিবাদ, খুনখারাবি ও নিরীহ লোকজনকে হত্যা করে নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে, তার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। বরং এটা সন্ত্রাসেরই নামান্তর। সকল প্রকার সন্ত্রাসের পরিণতি নিঃসন্দেহে জাহান্নাম।