1 Answers

উদ্দীপকে রুহানের উক্তিটিতে কুফরের প্রকাশ পেয়েছে। ইসলামের পরিভাষায় আল্লাহ তায়ালার মনোনীত দীন ইসলামের মৌলিক বিষয়গুলোর কোনো একটিরও প্রতি অবিশ্বাস করাকে কুফর বলা হয়। যেমন- আল্লাহর অস্তিত্ব অস্বীকার করা; ইসলামের মৌলিক ইবাদতগুলো অস্বীকার করা; হালালকে হারাম মনে করা; হারামকে হালাল মনে করা ইত্যাদি। রুহান হারামকে হালাল মনে করেছে। তাই কুফর হয়েছে। এর পরিণতি ভয়াবহ।

কুফরের ফলে শুধু দুনিয়াতেই নয় বরং আখিরাতেও মানুষকে শোচনীয় পরিণতি ভোগ করতে হয়। কুফর মানুষের মধ্যে অবাধ্যতা ও অকৃতজ্ঞতার জন্ম দেয়। কুফরের ফলে সমাজে পাপাচার বৃদ্ধি পায়। দুনিয়ার ধন-সম্পদ ও আরাম-আয়েশের লোভে নানারকম অসৎ ও অশ্লীল কাজে জড়িয়ে পড়ে। কুফরের ফলে হতাশা বৃদ্ধি পায়। আশা-ভরসা বা বিশ্বাস হারিয়ে ফেলার কারণে পার্থিব জীবনে হতাশাগ্রস্ত হয়ে পড়ে। অনৈতিক কর্মকান্ড মানবসমাজে দ্রুত ছড়িয়ে পড়ে। কুফরির কারণে আল্লাহ তায়ালা অসন্তুষ্ট হন, যা দুনিয়া ও আখিরাতে ধ্বংসের কারণ। সর্বোপরি পরকালের চিরস্থায়ী জীবনে অনন্তকালের শাস্তি ভোগ করতে হবে। কেননা আল্লাহ তায়ালা বলেছেন, যারা কুফরি করবে তারা জাহান্নামের অধিবাসী।

তাই বলা যায়, উদ্দীপকে রুহানের উক্তিটি কুফরের প্রকাশ ঘটাচ্ছে। যার পরিণতি ভয়াবহ।

4 views

Related Questions