1 Answers

উদ্দীপকের রেজার সাথে 'সুভা' গল্পের সুভার সাদৃশ্য হলো শারীরিক প্রতিবন্ধিতার। 

আমাদের সমাজে শারীরিক প্রতিবন্ধিতার কারণে মানুষ নানাভাবে অবহেলা ও অবজ্ঞার শিকার হয়। অথচ তারাও আমাদের মতো মানুষ। আমাদের একটু সহানুভূতিই তাদের জীবন আরও সুন্দর হতে পারে।

উদ্দীপকের রেজা শারীরিকভাবে প্রতিবন্ধকতার শিকার। তার একটি হাত ও একটি পা নেই। এ কারণে অনেকে তাকে নিয়ে তামাশা করে। ফলে তার মন খারাপ হয়। 'সুভা' গল্পের সুভাও জন্মগতভাবে বোবা। সে কথা বলতে পারে না। বাষ্প্রতিবন্ধী সুভা পরিবার ও স্বজনদের অবহেলা ও অবজ্ঞার মধ্য দিয়েই বড় হয়েছে। তার নিজের মাও তার ওপর বিরক্ত হয়েছেন, তাকে তার গর্ভের কলঙ্ক মনে করেছেন। উদ্দীপকের রেজা ও 'সুভা' গল্পের সুভা উভয়েই শারীরিক প্রতিবন্ধী। এভাবে শারীরিক প্রতিবন্ধিতার দিক থেকে উদ্দীপকের রেজার সঙ্গে 'সুভা' গল্পের সুভার সাদৃশ্য রয়েছে।

4 views

Related Questions