1 Answers

লিটনের বিশ্বাসে ইমানের খতমে নবুয়তে বিশ্বাসের ঘাটতি রয়েছে। খাতুমুন অর্থ শেষ, সমাপ্তি। আর নবুয়ত হলো নবিগণের দায়িত্ব। সুতরাং খতমে নবুয়তের অর্থ নবুয়তের সমাপ্তি। আর যার মাধ্যমে নবুয়তের ধারার সমাপ্তি ঘটে তিনি হলেন খাতামুন নাবিয়িয়ন বা সর্বশেষ নবি।

হযরত মুহাম্মদ (স.) ছিলেন সর্বশেষ নবি। তাঁর মাধ্যমে দীনের পূর্ণতা ঘোষিত হয় এবং নবুয়তের ধারা সমাপ্ত হয়। তিনি নবি- রাসুলগণের ধারায় সর্বশেষে আগমন করেছেন। আল্লাহ তায়ালা স্বয়ং তাঁকে 'খাতামুন নাবিয়্যিন' তথা সর্বশেষ নবি বলে অভিহিত করেছেন।

প্রদত্ত উদ্দীপকের লিটন আল্লাহর প্রতি বিশ্বাস করলেও খতমে নবুয়তে বিশ্বাস করে না। কেননা মুহাম্মদ (স.) শেষ নবি, যা কুরআন ও হাদিস সাব্যস্ত। এর ওপর বিশ্বাস করা ফরজ বা অবশ্য কর্তব্য। আল্লাহ তায়ালা ইরশাদ করেন, "মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন; বরং তিনি আল্লাহর রাসুল এবং শেষ নবি।” (সূরা আল-আহযাব: ৪০)

খাতামুন শব্দের অন্যতম অর্থ সিলমোহর। কোনো কিছুতে সিলমোহর তখন অঙ্কিত করা হয় যখন তা পূর্ণ হয়ে যায়। সিলমোহর লাগানোর পর তাতে কোনো কিছু প্রবেশ করানো যায় না। নবুয়তের সিলমোহর হলো নবুয়তের পরিসমাপ্তি ঘোষণা। নবুয়তের দায়িত্বের পরিসমাপ্তি ঘোষণা। অর্থাৎ নতুনভাবে কোনো ব্যক্তি নবি হতে পারবে না এবং নবুয়তের ধারায় প্রবেশ করতে পারবে না। এটাই হলো খতমে নবুয়তের মূলকথা।

আমাদের প্রিয় নবি (স.) হলেন খাতামুন নাবিয়িয়ন। তিনি সর্বশেষ নবি। তাঁর পরে আর কোনো নবি নেই। তাঁর পরে আজ পর্যন্ত কোনো নবি আসেনি। কিয়ামত পর্যন্ত আসবেনও না। তাঁর পরবর্তীতে যারা নবুয়ত দাবি করেছে তারা সবাই ভন্ড, মিথ্যাবাদী ও প্রতারক। কেননা মহানবি (স.) বলেছেন- أَنَا خَاتَمُ النَّبِيِّنَ لَا نَبِيَّ بَعْدِي

অর্থ : “আমিই শেষ নবি। আমার পরে কোনো নবি নেই।” (সহিহ মুসলিম)

 

5 views

Related Questions