1 Answers

উদ্দীপকে মি. 'খ' নিজে অসুস্থ হওয়া সত্ত্বেও তিনি মনে করেন। আল্লাহ তাঁর প্রিয় বান্দাদের কখনই পরিত্যাগ করেন না। পরবর্তী জীবনে তিনি তাকে কল্যাণময় উৎস জীবন দান করবেন। মি. 'খ'-এর বিশ্বাসে পবিত্র কুরআনের সূরা আত-তীনের শিক্ষা ফুটে উঠেছে।

মানবজাতির জন্য পরিপূর্ণ সফলতা লাভের দিকনির্দেশনা ও পরকালের জবাবদিহির কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য আল্লাহ তায়ালা সূরা আত্-তীন নাজিল করেছেন। এ সূরার শেষাংশে আল্লাহ তায়ালা পরকাল সম্পর্কে সতর্ক করেছেন। এ সূরায় সৎকর্মশীল ও পুণ্যবানদের জন্য পরকালে জান্নাতের ঘোষণা দেওয়া হয়েছে। বলা হয়েছে, পরকালে আল্লাহ তায়ালা মানুষের সকল কাজের হিসাব নেওয়ার জন্য একত্র করবেন। এদিন হবে প্রতিফল দিবস বা শেষ বিচারের দিন। আল্লাহ তায়ালা হবেন সেদিনের একমাত্র বিচারক। তিনিই সর্বোত্তম ন্যায়বিচারক। মানুষের দুনিয়ার কৃতকর্মের জন্য তিনি পুরস্কার ও শাস্তি প্রদান করবেন।

 

4 views

Related Questions