1 Answers

উদ্দীপকে মি. 'ক' সালাতের ব্যাপারে উদাসীন। ইয়াতিমদের প্রতি রূঢ় আচরণ করেন। মিসকিনদের খাবার দিতে পছন্দ করেন না। তাই মি. 'ক'-এর এ আচরণ ও স্বভাব পবিত্র কুরআনের সূরা আল-মাউনের বিধান সংঘটিত হয়েছে।

সূরা আল-মাউনের ব্যাখ্যা কাফির ও মুনাফিকদের কতিপয় বৈশিষ্ট্য ও কাজের বর্ণনা দেওয়া হয়েছে। আল্লাহ তায়ালা সূরার প্রথম আয়াতে কিয়ামত দিবস ও বিচার দিবস অস্বীকারকারীদের কথা বলেছেন। আর কাফির মুনাফিকরাই মূলত বিচার দিবসের অস্বীকারকারী। তারা তাওহিদ, রিসালাত ও আখিরাতকে অস্বীকার করে।

অতঃপর সূরার শেষ পর্যন্ত আল্লাহ তায়ালা তাদের কিছু বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। যেমন- তারা ইয়াতিমদের প্রতি কঠোর, ইয়াতিমদের ধন-সম্পদ তারা জোর করে দখল করে। ইয়াতিমদের কোনোরূপ সাহায্য-সহযোগিতার পরিবর্তে তাদের প্রতি রূঢ় ও নিষ্ঠুর আচরণ করে। এমনকি ইয়াতিম, দুস্থ, দরিদ্র ও অভাবগ্রস্তকে নিজেরা তো সাহায্য করেই না বরং অন্যকেও এ কাজে উৎসাহ দেয় না।

মুনাফিকদের আরও একটি বিশেষ বৈশিষ্ট্য হলো তারা ঠিকমতো সালাত আদায় করে না।

5 views

Related Questions