1 Answers
উদ্দীপকে জনাব মিমের কর্মকান্ড আল-কুরআনের সূরা আল- মাউনের শিক্ষার সাথে সাদৃশ্যপূর্ণ।
মক্কায় অবতীর্ণ অন্যতম একটি সূরা হলো সূরা আল-মাউন। সূরা আল-মাউনের ৭টি আয়াতে যেসব বিষয় বর্ণিত হয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ দুটি হলো- সালাত সম্পর্কে উদাসীন ব্যক্তিদের দুর্ভোগের কথা বলা আছে। তাই এর শিক্ষা হলো সালাতে অবহেলা বা অলসতা করা চলবে না। লোক দেখানোর জন্য সালাত আদায় করা যাবে না। বরং বিশুদ্ধ নিয়তে সঠিকভাবে আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের জন্য সালাত আদায় করতে হবে। এছাড়াও গৃহস্থালির প্রয়োজনীয় ছোটখাটো বস্তু অন্যকে দান না করায় দুর্ভোগের কথা বলা হয়েছে। তাই এর শিক্ষা হলো প্রয়োজনীয় বিষয়গুলোতে অন্যকে সহযোগিতা করা।
উদ্দীপকে জনাব মিমের কর্মকাণ্ড সূরা আল-মাউনে উল্লিখিত দুর্ভাগাদের কাজের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, জনাব মিমের মধ্যে সূরা আল-মাউনের শিক্ষার অভাব রয়েছে।