1 Answers
উদ্দীপকের মুরাদ সূরা আদ দুহার শিক্ষার প্রভাবে দানশীল হয়েছেন। সূরা আদ দুহার শিক্ষাগুলো হলো-
১. আল্লাহ তাঁর প্রিয় বান্দাদের কখনোই পরিত্যাগ করেন না।
২. তিনিই তাঁদের সকল বিপদাপদ থেকে রক্ষা করেন।
৩. পরকালে তিনি তাদের কল্যাণময় জীবন দান করবেন।
৪. ধনী ও স্বচ্ছল ব্যক্তিদের উচিত গরিব-দুঃখী, ইয়াতীম ও ভিক্ষুকদের কল্যাণ করা।
৫. অভাবী, সাহায্যপ্রার্থী, ইয়াতীমদের প্রতি কঠোর হওয়া যাবে না, তাদের গালমন্দ কিংবা মারধর করা যাবে না এবং তাঁদের ধমকও দেওয়া যাবে না। বরং তাদের সাথে সদাচরণ করতে হবে।
৬. দুনিয়ার সকল কল্যাণ ও নিয়ামত আল্লাহ তায়ালার দান। এসব নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করা সকলের কর্তব্য।
উক্ত শিক্ষাগুলোর মধ্য হতে ৪ ও ৫ নং শিক্ষার অনুসরণ করে মুরাদ প্রচুর দান-খয়রাত করেন। তার বাড়িতে ইয়াতিম ও ভিক্ষুক আসলে তিনি তাদের সাথে সুন্দর ব্যবহার করেন এবং তাদেরকে বিভিন্নভাবে সাহায্য করেন।