1 Answers
উদ্দীপকে উল্লিখিত লালু মিয়ার মন্তব্য আল-কুরআনের সূরা আল-ইনশিরাহ-এর শিক্ষার সাথে সংশ্লিষ্ট।
আল্লাহ তায়ালা সূরা আল-ইনশিরাহ রাসুল (স.)-এর মক্কায় কষ্টময় দিনগুলোতে অবতীর্ণ একটি সূরা। সূরার শুরুতে আল্লাহ তায়ালা মহানবি (স.)-এর প্রতি তাঁর নিয়ামতের সংক্ষিপ্ত বর্ণনা দিয়েছেন যার মাধ্যমে আল্লাহ তায়ালা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে, আল্লাহ তায়ালাই মানুষের কষ্ট-যাতনা দূর করেন। সত্য ও ন্যায়ের পথে যে চেষ্টা করে আল্লাহ, তার সহায় হন। পরবর্তী আয়াতগুলোতে আল্লাহ তায়ালা শিক্ষা দিয়েছেন যে, মানবজীবনে সুখ-দুঃখ থাকবেই। সুতরাং দুঃখ ও কষ্ট হতাশ হওয়া চলবে না। বরং দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করতে হবে। অবসর সময়ে আল্লাহর ইবাদতে মনোনিবেশ করতে হবে।
উদ্দীপকে আলাউলের ডেঙ্গুজ্বরে আক্রান্ত হওয়ায় তিনি চিন্তিত ছিলেন। এ প্রেক্ষিতে লালু মিয়া আলাউলের হতাশা ও দুশ্চিন্তা দূর করতে সুখ- দুঃখে ধৈর্যধারণ করা এবং অবসরে আল্লাহর ইবাদতের পরামর্শ দিয়েছেন, যা সূরা ইনশিরাহের শিক্ষার প্রতিফলন ঘটিয়েছে। তাই বলা যায়, লালু মিয়ার বক্তব্যটি সূরা ইনশিরাহের বাস্তব প্রতিফলন ঘটিয়েছে।