1 Answers

সাজিদ এলাকার যুবকদের সত্য কথা বলতে ও নিয়মিত সালাত আদায় করতে আহ্বান জানালে কতিপয় যুবক তাকে কটূক্তি করে এবং নানাভাবে অত্যাচার করে। চরম অত্যাচারের এক পর্যায়ে সাজিদ তার শিক্ষককে বিষয়টি জানালে তিনি তাকে সূরা ইনশিরাহ্-এর একটি আয়াত পড়ে শোনান। যার অর্থ হলো- 'নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে।' অর্থাৎ কষ্টের পরই সুখ ও শান্তি আসবে। তাই কষ্টের সময় ধৈর্যধারণ করতে হবে এবং আল্লাহর ওপর ভরসা করে তাঁর সাহায্য চাইতে হবে।

আমরা সূরা আল্-ইনশিরাহ-এর মাধ্যমে এমনটি শিক্ষা পাই। আমাদের প্রিয়নবি মুহাম্মদ (স.) ও দীনের দাওয়াত দিতে গিয়ে মক্কার ও তায়েফের কাফির ও মুশরিকদের দ্বারা নানাভাবে অত্যাচারিত হয়েছিলেন। মক্কার কাফিররা তাঁকে শারীরিকভাবে নিগৃহীত করেছিল। কবি, পাগল, যাদুকর ইত্যাদি অভিধায় ডেকে তাঁকে মানসিক নির্যাতন করেছিল। সর্বোপরি তারা 'শিয়াবে আবু তালেব' এ অবরোধ করে মানবতার প্রতি চরম নিষ্ঠুরতা প্রদর্শন করতেও কুণ্ঠিত হয়নি। তায়েফে কাফিররা তাঁকে জখম করে রক্তাক্ত করেছিল।

এতসব নির্যাতনের পরও রাসুল (স.) দীনের দাওয়াত দিতেছিলেন কুণ্ঠাহীন ও নির্ভীক। এমনি কঠিন মুহূর্তে আল্লাহ তায়ালা সূরা আল ইনশিরাহ নাজিল করে রাসুলকে সান্ত্বনা প্রদান করেন এবং অচিরেই, ইসলামের বিজয় হবে মর্মে ইঙ্গিত প্রদান করেন।

তাই সাজিদের জন্য সান্ত্বনা ও সুসংবাদ হলো নির্যাতন পর্বের পরেই বিজয় আসে। সেজন্য ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

5 views

Related Questions