1 Answers

উদ্দীপকের সাদীর বক্তব্য পাঠ্যবইয়ের ইসলাম বিষয়টিকে নির্দেশ করছে। ইসলামি শরিয়তের পরিভাষায়, আল্লাহ তায়ালার প্রতি আন্তরিকভাবে বিশ্বাস স্থাপন করে তাঁর নিকট পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করা, বিনা দ্বিধায় তাঁর যাবতীয় আদেশ-নিষেধের আনুগত্য করা এবং তাঁর দেওয়া বিধান ও হযরত মুহাম্মদ (স.)-এর দেখানো পথ অনুসারে জীবনযাপন করাকে ইসলাম বলে। শুধু অন্তরে বিশ্বাস স্থাপন করলে মুসলিম হওয়া যায় না; বরং বাহ্যিকভাবে এ বিশ্বাসের প্রকাশ ঘটাতে হয়। আল্লাহর যে বিধিবিধানগুলো রয়েছে, সেগুলো বিশ্বাসের সাথে বাস্তবায়নের নাম ইসলাম। সুতরাং অন্তরে এবং মুখে কালেমার সাক্ষ্য দেওয়ার সাথে সাথে সালাত, সাওম, হজ ইত্যাদি কাজগুলো সুসম্পন্ন করার মাধ্যমে চূড়ান্ত সফলতা লাভ করা যায়। কেননা আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য জীবনব্যবস্থা হলো ইসলাম।

অর্থ : "নিশ্চয়ই আল্লাহর নিকট ইসলামই একমাত্র মনোনীত ধর্ম বা জীবনব্যবস্থা।” (সূরা আলে ইমরান : ১৯)

মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল কাজকর্মের যথাযথ দিকনির্দেশনা অনুসরণের মাধ্যমে পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও আন্তর্জাতিক প্রতিটি বিষয়ে ইসলামের বিধান সমুন্নত রাখাই একমাত্র মুক্তির পথ।

5 views

Related Questions