1 Answers
সাকিব সাহেব পরোপকারী একজন ডাক্তার। তিনি নিয়মিত হাসপাতালে যান এবং রোগীদের চিকিৎসা সেবা দেন। একদিন তার স্কুল জীবনের একজন শিক্ষক চিকিৎসা নেওয়ার জন্য তার কাছে উপস্থিত হলে, তিনি তাকে যথাযথ সম্মান দেখিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন। এর দ্বারা বোঝা যায় সাকিব সাহেব তার শিক্ষকের যোগ্য উত্তরসূরি।
কেননা শিক্ষকরা শিক্ষার্থীদের সন্তানসম স্নেহ-মায়ামমতায় নীতিবান ভবিষ্যৎ মানুষ হিসেবে গড়তে চেষ্টা চালায়। তাদের সে অক্লান্ত পরিশ্রমের ফসল হিসেবে সাকিব সাহেবের মতো সোনার মানুষের সৃষ্টি হয়। যারা দেশ, কাল, জাতির কল্যাণে সর্বদা নিবেদিত হয়ে কাজ করেন।
সাকিব সাহেব শুধু তার শিক্ষকের প্রতিই আন্তরিক নন, বরং তার পেশার প্রতিও আন্তরিক এবং নিষ্ঠাবান। তিনি হাসপাতালে নিয়মিত উপস্থিত থাকেন ও রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন।
উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে আমরা বলতে পারি, শিক্ষকরা যে উদ্দেশ্য ও লক্ষ্যকে সামনে রেখে তাদের মহান দায়িত্ব পালন করেন, সাকিব সাহেব ঐসব শিক্ষকদের অনবদ্য সৃষ্টি। তাই 'সাকিব তার শিক্ষকের যথার্থ উত্তরসূরি' কথাটি পুরাপুরি সঠিক।