1 Answers
উদ্দীপকে রাহাতের আচরণের ব্যাপারে মসজিদের ইমামের মূল্যায়ন যথার্থ হয়েছে।
হযরত মুহাম্মদ (স.) বলেন, "মুমিনের সকল কাজ বিস্ময়কর। আর প্রতিটি কাজই তার জন্য কল্যাণ বয়ে আনে। আর এ কল্যাণ মুমিন ছাড়া আর কেউ লাভ করতে পারে না। যদি সে সুখ-শান্তি লাভ করে, তবে সে কৃতজ্ঞতা প্রকাশ করে। এটা তার জন্য - কল্যাণকর। আর যদি সে দুঃখ-কষ্টে নিপতিত হয় তবে সে ধৈর্যধারণ করে। এটাও তার জন্য কল্যাণকর।” (মুসলিম)।
উদ্দীপকে রাহাত একজন দোকানদার। যার মধ্যে মুমিনের বৈশিষ্ট্য বিদ্যমান। সে খারাপ পণ্য ক্রেতার নিকট বিক্রয় করে না। সে প্রতারণা না করে পণ্যের দোষত্রুটি প্রকাশ করে দেন, যা সাময়িকভাবে তার ব্যবসার লভ্যাংশ কমিয়ে দিলেও সে তাতে ধৈর্যধারণ করে সহিষ্ণুতার পরিচয় দেন। আর এ কাজ মুমিন ব্যক্তিরাই আল্লাহর আদেশ পালনের উদ্দেশ্যে করে থাকেন।
সুতরাং বলা যায়, উদ্দীপকে রাহাতের সম্পর্কে ইমাম সাহেবের মূল্যায়ন হাদিসের আলোকে যথার্থ হয়েছে।