1 Answers

উদ্দীপকে ওয়াদা পালন বিষয়ে আলোচনা করা হয়েছে। ওয়াদা পালন করা ইমানের প্রধান বৈশিষ্ট্য। যিনি আল্লাহভীরু তিনি কখনো পার্থিব লোভ-লালসায় পড়ে ওয়াদা ভঙ্গ করেন না। মহান আল্লাহ বলেন, “হে ইমানদারগণ! তোমরা চুক্তিসমূহ (ওয়াদাসমূহ) পূরণ কর।” মহানবি (স.) বলেন, "মুমিনের ওয়াদা ঋণস্বরূপ।” রাসুল (স.) আরও বলেন, “তোমরা ওয়াদা রক্ষা করে চলবে কারণ ওয়াদা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে।"

ওয়াদা পালন করা শরিয়াতের অঙ্গ এবং তা ভঙ্গ করা জঘন্য অপরাধ। যারা ওয়াদা পালন করে না তাদের সম্পর্কে আল্লাহ বলেন, “হে মুমিনগণ! তোমরা যা পালন কর না এমন কথা বল কেন?” যে ব্যক্তি ওয়াদা পালন করে না তার ধর্ম থাকতে পারে না। এ প্রসঙ্গে মহানবি (স.) বলেন, “যে ব্যক্তি ওয়াদা পালন করে না, তার দীন নেই।” (মুসনাদে আহমাদ)

পরিশেষে বলা যায়, ইসলামে ওয়াদা রক্ষার গুরুত্ব অপরিসীম। সচ্চরিত্র গঠনের জন্য ওয়াদা পালন বিশেষ হাতিয়ার। অতএব, আমাদের সকলের ওয়াদা পালনের জন্য ঐকান্তিক হওয়া কর্তব্য। তাহলেই আমাদের নবির উত্তরসূরি হিসেবে বেঁচে থাকা সার্থক হবে এবং পরকালে মুক্তির ফয়সালা হবে।

5 views

Related Questions