1 Answers

মি. 'গ' স্বদেশপ্রেম বিষয়ে আলোচনা করেন। ইসলামের দৃষ্টিতে স্বদেশপ্রেমের গুরুত্ব নিচে বিশ্লেষণ করা হলো-

১. ইমানের অঙ্গ : স্বদেশপ্রেমের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে প্রথমেই নবি কারিম (স.)-এর হাদিস উল্লেখ করে বলতে হয়- حُبُّ الْوَطَنِ مِنَ الْإِيْمَانِ  হুব্বুল ওয়াত্বানি মিনাল ইমানি ।  অর্থাৎ "স্বদেশপ্রেম ইমানের অঙ্গ।”

২. জান্নাত লাভ : মহানবি (স.) স্বদেশপ্রেমের কথা উল্লেখ করে বলেন, "যারা দেশরক্ষার উদ্দেশ্যে সীমান্ত পাহারায় নিদ্রাহীন রাত কাটায় তাদের জন্য রয়েছে জান্নাত।” 

৩. দীন রক্ষায় স্বদেশপ্রেম: প্রকাশ থাকে যে, দেশকে হেফাজত করতে পারলে ধর্মকে হেফাজত করা যায়। আর দেশকে হেফাজত করতে না পারলে ধর্মকে হেফাজত করা যায় না, দেশের মানুষের নিরাপত্তা রক্ষা করা যায় না। তাদের স্বার্থ রক্ষা করা যায় না।

৪. স্বদেশপ্রেম একটি মহৎ গুণ: পৃথিবীতে যুগে যুগে স্বদেশপ্রেমে উদ্বুদ্ধ হয়েই মহৎ জ্ঞানীগুণীরা সভ্যতার পৃষ্ঠদেশে অঙ্কন করে গেছেন নিজেদের অক্ষয় কীর্তি। সকল নবি-রাসুলগণ স্বদেশের প্রেমে উদ্বুদ্ধ হয়েই দীনি দায়িত্ব পালন করেছেন। সুতরাং এটি মহৎ ব্যক্তিদের একটি মহৎ গুণ।

৫. ব্যক্তিগত ও সামষ্টিক উন্নতি: দেশপ্রেম ছাড়া যেমন ব্যক্তিগত উন্নতি সাধন করা যায় না তেমনি সামষ্টিক উন্নতিও সাধন করা যায় না। কাজেই ব্যক্তিগত ও সামষ্টিক উন্নয়নের জন্য দেশপ্রেম অপরিহার্য।

৬ . দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় : স্বদেশপ্রেমহীন মানুষের সংখ্যা দেশে বেড়ে গেলে ঐদেশের অস্তিত্ব নিয়ে একসময় হুমকির সম্মুখীন হতে হয়। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অস্তিত্ব ইত্যাদির ক্ষেত্রে স্বদেশপ্রেম অপরিহার্য। কাজেই স্বদেশপ্রেমের সীমাহীন গুরুত্ব রয়েছে।

পরিশেষে বলা যায়, স্বদেশপ্রেমের গুরুত্ব অপরিসীম। আমরা আমাদের দেশকে ভালোবাসব, নিজেদেরকে সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলব, দেশের মানুষের কল্যাণকে নিজের কল্যাণ মনে করব, দেশের মান-ইজ্জত, শান্তিশৃঙ্খলা, স্বাধীনতা, সার্বভৌমত্ব ইত্যাদি রক্ষার জন্য নিজের জীবন বাজি রেখে সকল অপতৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়াব।

6 views

Related Questions