1 Answers

উদ্দীপকে আমানত বিষয়ে আলোচনা করা হয়েছে। ইসলামি জীবনবিধানে আমানতের অপরিসীম গুরুত্ব রয়েছে। নিচে এর গুরুত্বের কিছু দিক তুলে ধরা হলো-

১. আমানতদারকে সমাজের সকলেই বিশ্বাস করে ও ভালোবাসে। সবাই সহজেই তার ওপর বিশ্বাস স্থাপন করে। ফলে সে সমাজের নির্ভরযোগ্য ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করে। 

২. মুনাফিকের ৩টি আলামতের মধ্যে অন্যতম একটি হলো আমানতের খিয়ানত করা। যারা আমানতের খিয়ানত করে, তারা প্রকৃত মুমিন নয়। তারা প্রতারক, ভণ্ড ও মুনাফিক।

৩. খিয়ানতকারী শুধু মানবসমাজেই নয়, সে আল্লাহর কাছেও ঘৃণিত, অভিশপ্ত। কুরআনে ঘোষণা করা হয়েছে- إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْخَائِنِينَ  অথঃ নিশ্চয় আল্লাহ খিয়ান্ত কারীকে ভালোবাসেন না।"

৪. একের হক অন্যজন নষ্ট করলে সমাজে বিশৃঙ্খলা দেখা দেয়। কিন্তু আমানত রক্ষার ফলে এ অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খলা দেখা দেয় না।

৫. আমানতের গুরুত্ব সম্পর্কে রাসুল (স.) ইরশাদ করেন-  لَا إِيْمَانَ لِمَنْ لَا أَمَانَةَ لَهُ  অর্থ: "যার ভেতর আমানতদারি নেই, তার ইমান নেই।” তিনি আরও ইরশাদ করেন, “লোকেরা যখন পরস্পর কথাবার্তা বলে, তখন তাও একটি আমানত।"

উপরিউক্ত আলোচনা আমাদেরকে আমানত সম্পর্কে ধারণা ও সচেতনতা সৃষ্টিতে সহায়তা করে এবং সমাজ গঠনে বিশেষ ভূমিকা পালন করে। অতএব, আমানত রক্ষা ও যথাযথভাবে পালনের মাধ্যমে কল্যাণমুখী সমাজ বিনির্মাণে সকলের এগিয়ে আসা উচিত।

5 views

Related Questions