1 Answers

সেমিনারে আলোচিত প্রথমোক্ত বিষয়টি হলো ব্যক্তিগত পরিচ্ছন্নতা। ইসলাম পরিচ্ছন্নতা অর্জন তথা পবিত্রতা অর্জনকে খুবই গুরুত্ব দিয়েছে। নিচে এ সম্পর্কে বিশ্লেষণধর্মী আলোচনা লিপিবদ্ধ করা হলো-'

১. আল্লাহর ভালোবাসা অর্জনে : আল্লাহ যেহেতু পবিত্র ও পরিচ্ছন্ন, তাই তিনি পরিচ্ছন্নতাকে ভালোবাসেন। তিনি -  কুরআনে  ঘোষণা করেছেন - اللَّهُ يُحِبُّ الْمُتَطَهِّرِينَ 

অর্থ : “আল্লাহ পবিত্রতা (পরিচ্ছন্নদের) অর্জনকারীদের ভালোবাসেন।”

২. সৌন্দর্য রক্ষার জন্য: পরিচ্ছন্ন না থাকলে শরীরের বিভিন্ন স্থানে, যেমন- মুখে, মাথায় ময়লা জমে দুর্গন্ধের সৃষ্টি হয়। ফলে নিজেকে কষ্ট পেতে হয় এবং অন্যেও এর মাধ্যমে কষ্ট পায়। এতে সৌন্দর্য নষ্ট হয়। তাই সৌন্দর্য রক্ষার জন্য পরিচ্ছন্নতা অপরিহার্য।

৩. শারীরিক ও মানসিক সুস্থতার জন্য: শরীর অপরিষ্কার থাকলে রোগ হয়, দেখতে কুশ্রী দেখায়। ফলে মন খারাপ হয়ে যায়। পক্ষান্তরে, শরীর পরিচ্ছন্ন থাকলে, দেহ সুস্থ থাকলে মন থাকে। প্রফুল্ল। নিজের মধ্যে সর্বদা আনন্দের স্পর্শ অনুভূত হয়। কাজেই শারীরিক ও মানসিক সুস্থতার জন্য শরীর পরিচ্ছন্ন রাখা প্রয়োজন।

৪. রাসুলের নির্দেশ: রাসুল (স.) শরীর পরিচ্ছন্ন রাখতে তাগিদ দিয়েছেন। তিনি বলেছেন, "আমার উম্মতের কষ্ট না হলে প্রত্যেক ওযুর আগে মেসওয়াক করার নির্দেশ দিতাম।" একবার এলোমেলো চুলওয়ালা এক ব্যক্তিকে দেখে রাসুল (স.) বলেছিলেন, “এই ব্যক্তি কি চুল ঠিক করার কিছুই পেল না?"

৫. ইমানের অঙ্গ: রাসুল (স.) বলেছেন-  الظُّهُوْرُ شَطْرُ الْإِيْمَانِ

অর্থ- “পরিষ্কার-পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ।" শারীরিক পরিচ্ছন্নতা হলো পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রথম শর্ত।

পরিশেষে বলা যায়, পরিচ্ছন্নতা চলমান জীবনে একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয়। পরিষ্কার-পরিচ্ছন্নতা ছাড়া ইবাদত-বন্দেগি কবুল হয় না। অতএব, মানবজীবনে পোশাক-পরিচ্ছদ, শরীর, পরিবেশ ইত্যাদি পরিচ্ছন্ন রাখার গুরুত্ব অপরিসীম।

4 views

Related Questions