1 Answers

মুস্তাফিজুর রহমান সাহেব তাঁর সন্তান খলিলকে উপদেশ দিয়ে প্রথমোক্ত যে দুটি বিষয় অনুসরণ করতে বলেন, সে বিষয় দুটি হলো কুরআন ও সুন্নাহ।

আমরা জানি, শরিয়তের প্রথম ও প্রধান উৎস হচ্ছে কুরআন মজিদ। কুরআন মজিদ শরিয়তের অকাট্য দলিল। এর ওপরই শরিয়তের মূল কাঠামো দণ্ডায়মান। কুরআন মজিদে সকল বিষয়ের সংক্ষিপ্ত বর্ণনা আছে। এ প্রসঙ্গে আল্লাহ বলেন, “আমি আপনার প্রতি কিতাব নাজিল করেছি প্রত্যেক বিষয়ের স্পষ্ট ব্যাখ্যাস্বরূপ।” (সূরা আন-নাহল : ৮৯)

অন্যদিকে, শরিয়তের উৎস হিসেবে হাদিস বা সুন্নাহর স্থান দ্বিতীয়। কারণ কুরআন মূল আর সুন্নাহ এর ব্যাখ্যা। কুরআন মজিদে সকল বিষয়ের সংক্ষিপ্ত বর্ণনা আছে, হাদিস বা সুন্নাহতে রয়েছে ঐসব বিষয়ের বিশ্লেষণ। আল্লাহ পাক এ প্রসঙ্গে বলেন, "আর আমি আপনার প্রতি কুরআন নাজিল করেছি, মানুষকে সুস্পষ্টভাবে বুঝিয়ে দেওয়ার জন্য যা তাদের প্রতি নাজিল করা হয়েছে।” (সূরা আন-নাহল : ৪৪)

পবিত্র কুরআনের প্রধান বিশেষত্ব হচ্ছে এটি মানবসমাজের জন্য বিশ্বস্রষ্টা কর্তৃক অবতীর্ণ শাশ্বত, নিখুঁত, সমস্যা সমাধানের যুগ জিজ্ঞাসার এক অফুরন্ত জ্ঞানভাণ্ডার। পবিত্র কুরআনের শিক্ষা সর্বজনীন, বিশ্বজনীন ও চিরন্তন। এর আবেদন ও শিক্ষা কালজয়ী এবং ভৌগোলিক সীমারেখার অনেক ঊর্ধ্বে। অন্যদিকে, হাদিস বা সুন্নাহ হচ্ছে কুরআন মজিদের ব্যাখ্যা-বিশ্লেষণ। সুতরাং মানবজাতির জীবনে ইসলামের বিধান পালন করতে কুরআন ও হাদিসের ভূমিকা অতীব গুরুত্বপূর্ণ।

4 views

Related Questions