1 Answers

উদ্দীপকে মি. রহমান পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে নির্বাহী নিয়োগে বাহ্যিক উৎসের ব্যবহার করেন যা অত্যন্ত যৌক্তিক।

অভ্যন্তরীণ উৎস ছাড়া প্রতিষ্ঠান অন্য কোনো উৎস হতে কর্মী সংগ্রহ করলে তাকে কর্মীসংগ্রহের বাহ্যিক উৎস বলে।

উদ্দীপকে মি. রহমান উচ্চ পর্যায়ে জনশক্তি নিয়োগের ক্ষেত্রে তার চিন্তা ভিন্ন ধরনের। তিনি মনে করেন পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে লোক নিয়োগ দিলে প্রতিষ্ঠানে নতুন চিন্তা ও দক্ষতার সমাবেশ ঘটবে। অর্থাৎ তিনি প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপনের মাধ্যমে বাহ্যিক উৎস হতে কর্মী সংগ্রহ করেন। কোনো প্রতিষ্ঠানে কর্মীসংগ্রহের প্রয়োজন হলে তারা সংবাদপত্রে বিজ্ঞাপন প্রদান করে থাকে। বিজ্ঞাপনে পদের নাম, আবশ্যকীয় যোগ্যতা, বয়স ইত্যাদি উল্লেখ করে আবেদনপত্র জমা দিতে হয়। জমাকৃত আবেদনপত্র হতে যাচাই-বাছাই করে কর্মী নির্বাচন করা হয়। এক্ষেত্রে তিনি মনে করেন সংবাদপত্রে বিজ্ঞাপন প্রদান কর্মীসংগ্রহের অন্যতম প্রধান উৎস।

পরিশেষে বলা যায়, উপরিউক্ত উৎসসমূহ ছাড়াও দক্ষ কর্মীসংগ্রহের জন্য অন্যান্য প্রতিষ্ঠানের দক্ষ ব্যক্তিদেরকে অনেক সময় প্রতিষ্ঠানে অধিকতর সুযোগ-সুবিধা প্রদান করে নিজেদের প্রতিষ্ঠানে নিয়োগ দিয়ে থাকে।

4 views

Related Questions