৫৬০ জন কর্মী নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রদানের যৌক্তিকতা কী? মূল্যায়ন কর। (উচ্চতর দক্ষতা)
1 Answers
অভ্যন্তরীণ উৎস ছাড়া প্রতিষ্ঠান অন্যকোনো উৎস হতে কর্মীসংগ্রহ করলে তাকে কর্মীসংগ্রহের বাহ্যিক উৎস বলে। কোম্পানি বাহ্যিক উৎস হতে ৫৬০ জন্য কর্মী নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রদানের যৌক্তিকতা রয়েছে।
বাহ্যিক উৎস হতে একটি প্রতিষ্ঠান দক্ষ, আধাদক্ষ, অদক্ষ নানান ধরনের কর্মীসংগ্রহ করতে পারে। যেসব বাহ্যিক উৎস হতে সাধারণত কর্মীসংগ্রহ করা হয় তা হলো চাকরি সন্ধানী, শিক্ষাপ্রতিষ্ঠান, চাকরি বিনিয়োগ কেন্দ্র, বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র এবং বিজ্ঞপ্তি প্রদানের মাধ্যমে।
উদ্দীপকের প্রতিষ্ঠানটি আরও একটি নতুন ইউনিট খোলার উদ্যোগ গ্রহণ করেছে। সেখানে ন্যূনতম ৫০০ জন নতুন কর্মী প্রয়োজন। এত কর্মী অভ্যন্তরীণ উৎস থেকে সংগ্রহ করা সম্ভব নয়। তাই কর্মীব্যবস্থাপক প্রতিষ্ঠানের প্রয়োজনীয় ৫৬০ জন কর্মী নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রদান করেছেন।
তাই আমি মনে করি, উদ্দীপকে ৫৬০ জন কর্মী নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রদানের যৌক্তিকতা রয়েছে।