1 Answers
উদ্দীপকে অধীনস্থ কর্মী ছাড়াও অন্যদের সাথে যোগাযোগ রক্ষা করা যৌক্তিক হয়েছে।
প্রতিষ্ঠানে সুষ্ঠু সমন্বয় নিশ্চিত করার জন্য সমন্বয় কৌশল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে প্রতিষ্ঠানের শৃঙ্খলাও প্রতিষ্ঠিত হয়। উদ্দীপকে রাজস্বী টি লিমিটেড সমন্বয়ে অনানুষ্ঠানিক সম্পর্কের উন্নয়ন কৌশলটির প্রয়োগ ঘটেছে। এ সমন্বয় কৌশলে ঊর্ধ্বতন কর্মীরা অধীনস্থ কর্মী ছাড়াও প্রতিষ্ঠানের অন্য বিভাগের কর্মীদের সাথেও সম্পর্কের উন্নয়ন ঘটান।
জনাব নিয়াজ প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মীদের সাথে সরাসরি যোগাযোগ করেন। সরাসরি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাক্ষাৎ পেয়ে শ্রমিক-কর্মীরা উৎসাহী হয়। আবার বিভাগীয় প্রধানগণও অন্য বিভাগের কর্মীদের সাথে যোগাযোগ করায় তারা প্রকৃত তথ্য জানতে পারে। ফলে প্রকৃত তথ্যের আলোকে অন্য বিভাগের অবস্থা জেনে তারা সিদ্ধান্ত নিতে পারেন। এসব বিষয়ের ফলে রাজস্বী টি লিমিটেডে স্বচ্ছতার বিষয়টি। নিশ্চিত করা হয় এবং সহজে লক্ষ্যার্জন সম্ভব হয়।
তাই বলা যায়, প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নের জন্য রাজস্বী টি লিমিটেডে অধীনস্থ কর্মী ছাড়াও অন্যদের সাথে যোগাযোগ রক্ষা করা যৌক্তিক ছিল।