1 Answers
সমন্বয় প্রক্রিয়া ফলপ্রসূ করতে কার্যারম্ভের শুরুতেই সমন্বয়ের সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। তাই সর্বস্তরে শুরু থেকে যোগাযোগ রক্ষাসংক্রান্ত নীটওয়্যার লি.-এর সিদ্ধান্ত যৌক্তিক।
লক্ষ্য নির্ধারণ ও পরিকল্পনা প্রণয়নে যেভাবে সমন্বয়ের বিষয়টি নজর রাখা প্রয়োজন সেই সাথে পরিকল্পনা বাস্তবায়নে কাজের শুরু থেকেই সমন্বয়ের বিষয়টি নিশ্চিত করার প্রয়োজন পড়ে। প্রতিষ্ঠানে বিভাগগুলো যদি পরিকল্পনা বাস্তবায়নে শুরু থেকেই একত্রে কাজ শুরু না করে তবে সমন্বয়ে জটিলতা দেখা দিবে।
উদ্দীপকে লিটন নীটওয়্যার লি. জুলাই মাসে ১৫ হাজার গেঞ্জি তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। কাটিং বিভাগ ২৫ জুলাইয়ের মধ্যে তাদের কাজ শেষ করলেও ৩১ জুলাই ১৪ হাজার গেঞ্জি তৈরি করতে সমর্থ হয়। প্রতিষ্ঠানটির এক বিভাগের সাথে অন্যান্য বিভাগের সমন্বয়ের অভাব ছিল। যদি শুরু থেকেই কাটিং বিভাগের সাথে অন্যান্য বিভাগের সমন্বয় করে কাজ করত তাহলে প্রতিষ্ঠানটি লক্ষ্যমাত্রা অর্জন করতে পারত।
তাই বলা যায়, উদ্দীপকে সর্বস্তরে শুরু থেকে যোগাযোগ রক্ষাসংক্রান্ত নীটওয়্যার লি.-এর সিদ্ধান্ত যৌক্তিক।