1 Answers
উদ্দীপকে উক্ত পরিস্থিতিতে একমালিকানা ব্যবসায় নির্বাচন করার সিদ্ধান্ত অত্যন্ত যৌক্তিক।
যে ব্যবসায়ের মালিক একজনমাত্র ব্যক্তি তাকে একমালিকানা ব্যবসায় বলে। একমালিকানা ব্যবসায় পরিচালনা করা সহজ ও ঝামেলামুক্ত। স্বল্পমূলধন বিনিয়োগ করে এ ব্যবসায় পরিচালনা করা যায়। একজনমাত্র ব্যক্তি কর্তৃক পরিচালিত হয় বিধায় সিদ্ধান্ত গ্রহণ করা অনেক সহজ হয়। বিভিন্ন পরিস্থিতিতে মালিক একাই সিদ্ধান্ত গ্রহণ করে এবং প্রয়োজনে ক্রেতাদের নিকট থেকে পরামর্শ গ্রহণ করতে পারে। এ ব্যবসায়ের মূল বৈশিষ্ট্য হলো মালিক স্বাধীনভাবে তার ব্যবসায় পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করতে পারে।
উদ্দীপকে উদ্যমী যুবক আহসান ২৫,০০০ টাকা ধার নিয়ে মোট ৫০,০০০ টাকা নিয়ে একটি মুদি দোকানের ব্যবসায় শুরু করে। একক মালিকের সামর্থ্যের সীমাবদ্ধতার কারণে এ ধরনের ব্যবসায় মূলধন স্বাভাবিকভাবেই কম হয়। ফলে তা ক্ষুদ্রায়তন প্রকৃতিতেই গড়ে ওঠে।
উপরিউক্ত আলোচনার আলোকে বলা যায়, জনাব আহসান একক মালিকানায় এই মুদির দোকান গড়ে তুলেছিলেন ফলে তিনি একাই সিদ্ধান্ত গ্রহণ করতে পেরেছেন। ফলশ্রুতিতে তার ব্যবসায় উন্নতি সাধন হয়েছে। মূলত ব্যবসায়টি একমালিকানা হওয়ায় এমন পরিস্থিতিতে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়েছে। সুতরাং বলা যায়, উদ্দীপকের পরিস্থিতিতে একমালিকানা ব্যবসায় নির্বাচন করার সিদ্ধান্ত অত্যন্ত যৌক্তিক।