উদ্দীপকে বর্ণিত নিরাপত্তা বিষয়ে গৃহীত সরকারি সিদ্ধান্তের যৌক্তিকতা মূল্যায়ন কর। (উচ্চতর দক্ষতা)
1 Answers
উদ্দীপকের দেশটি সদ্য স্বাধীন দেশ। এদেশের নিরাপত্তার তাগিদে সরকার কর্তৃক গৃহীত সিদ্ধান্তটি অত্যন্ত যৌক্তিক এবং বাস্তবসম্মত।
স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। একটি দেশের স্বাধীনতা অর্জন যত গুরুত্বপূর্ণ অর্জিত স্বাধীনতা রক্ষা করা ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। দেশের নিরাপত্তা রক্ষা করার জন্য প্রতিটি দেশের অস্ত্রভাণ্ডার সমৃদ্ধ রাখা অত্যন্ত জরুরি। অস্ত্র একটি দেশের শক্তি। স্বাধীনতা রক্ষা করার জন্য প্রতিটি দেশের পর্যাপ্ত সমরাস্ত্র থাকা অতীব প্রয়োজনীয়। দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে প্রতিটি দেশের অস্ত্রভান্ডারের সমৃদ্ধি খুবই প্রয়োজনীয়।
উদ্দীপকের 'ক' সদ্য স্বাধীন একটি যুদ্ধবিধ্বস্ত দেশ। অনেক ত্যাগ ও পরিশ্রমের মাধ্যমে উক্ত দেশ স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়েছে। তাদের এই অর্জিত স্বাধীনতা রক্ষা করার জন্য সেদেশের সরকার সিদ্ধান্ত নিয়েছে তাদের নিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী করার। তাই সে দেশের সরকার দেশের নিরাপত্তা রক্ষার জন্য সম্পূর্ণ রাষ্ট্রীয় মালিকানাধীন একটি সমরাস্ত্র তৈরির কারখানা স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। যার মাধ্যমে দেশের নিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী করতে পারবে।
উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য 'ক' নামক দেশের সরকারের গৃহীত সিদ্ধান্ত অত্যন্ত যৌক্তিক এবং যুক্তিযুক্ত।