1 Answers
উদ্দীপকে উল্লিখিত পরিস্থিতিতে পাওনা আদায়ের জন্য মুহিত কর্তৃক মামলা করার সিদ্ধান্ত যৌক্তিক।
একমালিকানা ব্যবসায় একটি প্রাচীনতম ব্যবসায় সংগঠন। বর্তমানে এ ব্যবসায়ের জনপ্রিয়তা অনেক। এ ব্যবসায়ের গঠনপ্রণালি অত্যন্ত সহজ। আইনের কোনো ঝামেলা পোহাতে হয় না। এটি একটি স্বাধীন ব্যবসায়। এ ব্যবসায়ের সমস্ত দায়ভার মালিক নিজেই বহন করে থাকেন।
উদ্দীপকের আলোকে মিসেস লুনা তার ব্যক্তিগত তহবিল থেকে ১,০০,০০০ টাকা নিয়ে একটি রেস্টুরেন্ট ব্যবসায় শুরু করে। প্রতিষ্ঠানটি স্বল্প সময়ের মধ্যে ব্যাপক সাফল্য অর্জন করে। তিনি প্রতিষ্ঠানটি সম্প্রসারণের চিন্তা-ভাবনা করেন। যার জন্য তার বন্ধু মুহিতের কাছ থেকে ৫০,০০০ টাকা ধার নেন। কিন্তু মিসেস লুনা অসুস্থ হয়ে পড়ায় তার প্রতিষ্ঠানটি বন্ধের উপক্রম হয়। এমতাবস্থায় তার বন্ধু তার প্রদত্ত অর্থের জন্য লুনাকে চাপ দেয়। কিন্তু তিনি পরিশোধ করতে ব্যর্থ হন। মুহিত তার পাওনা আদায়ের জন্য লুনার বিরুদ্ধে আদালতে মামলা করার সিদ্ধান্ত গ্রহণ করেন।
ব্যবসায়ের লোকসান বা পাওনার জন্য তার ব্যবসায়ের বিনিয়োগ ছাড়াও ব্যক্তিগত সম্পত্তি দায়ী থাকে। ব্যবসায়ের লোকসান বা ঋণের পরিমাণ বেশি হলে, ব্যবসায়ের পুঁজি দিয়ে তা পরিশোধ করা সম্ভব না হলে মালিক তার ব্যক্তিগত সম্পদ বিক্রয় করে অর্থ পরিশোধ করবে। তাই উদ্দীপকে উল্লিখিত পরিস্থিতিতে পাওনা আদায়ের জন্য মুহিত কর্তৃক মামলা করার সিদ্ধান্ত যৌক্তিক।