1 Answers

উদ্দীপকে বর্ণিত অধ্যক্ষ মহোদয় কর্তৃক পিয়ন শামীমকে কৈফিয়ত তলব করা যৌক্তিক।

একজন কর্মীর আদেশকর্তা হবেন একজনমাত্র ব্যক্তি। কোনো অধস্তন একজন ঊর্ধ্বতনের নিকট থেকেই সরাসরি আদেশ লাভ করবে এবং তার কাজের জন্য ঐ ঊর্ধ্বতনের নিকট জবাবদিহি করবে।

উদ্দীপকে অফিস পিয়ন শামীমকে অধ্যক্ষের চিঠিগুলো নিয়ে পোস্ট অফিসে পোস্ট করে দেবার জন্য আদেশ দেন। পোস্ট অফিসে যাওয়ার পথে উপাধ্যক্ষ মহোদয় তাকে কতকগুলো কাগজ দিয়ে ফটোকপি করে আনতে বললেন। ফটোকপি করা শেষে শামীম পোস্ট অফিসে গিয়ে জানতে পারল ততক্ষণে প্রথম ডাক চলে গেছে। উদ্দীপকে অফিস পিয়ন শামীমের দায়িত্ব হলো অধ্যক্ষের আদেশ পালন করা। অন্য কারো আদেশ পালন করা তার দায়িত্ব নয়। অথচ সে উপাধ্যক্ষ মহোদয়ের আদেশ পালন করতে গিয়ে প্রথম ডাক চলে যায়। যে কারণে সে চিঠি পোস্ট করতে পারেনি।

তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত অধ্যক্ষ মহোদয় কর্তৃক পিয়ন শামীমকে কৈফিয়ত তলব করা যৌক্তিক।

4 views

Related Questions